বেদখল হওয়া ১০টি হল উদ্ধার ও নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে আবারও আ্ন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (রোববার) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ কারণে কোনো বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আজ।
সকাল আটটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির কারণে সদরঘাট, গুলিস্তান ও যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারেননি।
এ সময় শাঁখারীবাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও সদরঘাট থেকে যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আই শিশির বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে প্রায় দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তাই দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা ঢুকতে পারেননি। এ কারণে কোনো বিভাগেই আজ ক্লাস কিংবা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শিক্ষা
জবির প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি