সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসন ও স্থীতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদ ও গ্রীণ ফোরামের শিক্ষকরা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোঃ রেজওয়ান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

চার দফা দাবি সম্বলিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-‘৫ই জানুয়ারীর একতরফা নির্বাচনে গঠিত সরকার দেশের জনগনের প্রতিনিধিত্ব করে না। দেশের চলমান রাজনৈতিক সংঘাতের জন্য সরকারই দায়ী।
এতে আরো বলা হয়, দীর্ঘ দুই মাস যাবত বিরোধীদল লাগাতার হরতাল অবরোধের মত কঠোর আন্দোলন করে আসলেও সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জাতিসংঘসহ গণতান্ত্রিক বিশ্বের প্রত্যেকটি দেশ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানালেও সরকার তাতে কর্ণপাত করছে না। এভাবে একটি দেশ চলতে পারে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে জাতিসংঘের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

এছাড়া বিবৃতিতে সাবেক তথ্য মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বোমা হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দিয়ে অবিলম্বে ক্যাম্পাস স্বাভাবিক করার দাবি জানান তারা।

ইআর