মানুষের মাঝে মানবতা, যৌক্তিকতা, সুবিবেক যাগ্রত করার লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে ম্যরালিটি অ্যান্ড হিউমানিটি ডেভেলপমেন্ট সেন্টার (এমএইচডিই) নামে নতুন সংগঠন। মঙ্গলবার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল তার কার্যালয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সিথুন ওয়াজিদুর রহমানকে সভাপতি ও মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া সংগঠনের স্থায়ী কমিটির সদস্যরা হলেন-অধ্যাপক ড. রেবা মন্ডল (সংগঠনের প্রধান উপদেষ্টা), অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, পরিবেশবাদী গবেষক ও লেখক গৌতম রায়, সালেহ আহমেদ, সাংবাদিক ও কলামিষ্ট আকরাম খান ও কাজী দেলওয়ার হোসেন, অ্যাড. মোস্তফা কামাল রনজু।

সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘ দেশে আজ মানবতা আর নৈতিকতার চরম অবক্ষয় বিরাজমান। মানব সম্প্রদায়কে মানবতা, নৈতিকতা ও যৌক্তিকতা শিক্ষায় শিক্ষিত করে নীতিবান, সুবিবেচক ও যৌক্তিকতা যাগ্রত করাই এই সংগঠনের উদ্দেশ্যে। পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজে এই সংগঠনের শাখা খোলা হবে বলে তিনি জানান।

এসএইচ