ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মাহবুবর রহমান। এর আগেও তিনি এক মেয়াদে প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

তিনি ড. ত ম লোকমান হাকিমের স্থলাভিষিক্ত হলেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রফেসর ড. ত ম লোকমান হাকিম তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে সামনে ভর্তি পরীক্ষায় সময় দিতে পরবেন না বলে প্রক্টর পদ থেকে অব্যাহতি নেন। শুক্রবার রাতে ভিসি বরাবর তিনি অব্যাহতিপত্র জমা দেন।

পরে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমানকে আবার প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

সকাল থেকেই তিনি নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ২৪ আগস্ট পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের নির্দেশে ছাত্রলীগের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগে ৯ সেপ্টেম্বর ড. মাহবুবুর রহমানকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এসএইচ