মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন -মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ-কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ২০তম দিনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ করছে শিক্ষকরা।
এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়।
১৭ তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮ তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু তারপরও এমপিও ভূক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এমএ





