ধর্মীয় পোশাকে ক্লাস করার দাবি আইইউবিএটি’র (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি) ক্যাম্পাসে শিক্ষার্থীরা ধর্মীয় পোশাকে ক্লাস নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন। এমন প্রচারণার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, আমরা কোনো শিক্ষার্থীকে ধর্মীয় পোশাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দিচ্ছি না। আমরা শুধু তাদের ড্রেসকোড মেনে বিশ্ববিদ্যালয়ে আসার অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, ছাত্রীদের বোরকা পরিধানের ক্ষেত্রেও কোনো বাধা নেই। তবে তাদের মুখ খোলা রাখতে হবে। নিরাপত্তার স্বার্থেই বিশ্ববিদ্যালয় এসব সিদ্ধান্ত নিয়েছে।
এমএ