চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ করা হয় বৃহস্পতিবার সকালে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোসাইন বলেন, ‘এ-১ ইউনিটে (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগে) ১৬ হাজার ৪৯৪ জনের মধ্যে ২ হাজার ২৩৫ জন (সবোর্চ্চ ৯০.৫৩) এবং এ-২ ইউনিটে (বন ও পরিবেশ বিদ্যা এবং মৎস ও সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট) ৬ হাজার ৯৬১ জনের মধ্যে ১ হাজার ১৮৬ জন (সবোর্চ্চ ৮৮.২৮) পাস করেছে।’
এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চবি ওয়েব সাইটে www.cu.ac.bd পাওয়া যাবে।
প্রসঙ্গত, বিজ্ঞান অনুষদের এ-১ ইউনিটে আসন সংখ্যা ৫৪৪টি (সংরক্ষিত ৭৪টি) এবং এ-২ ইউনিটে আসন সংখ্যা ১৮৫টি (সংরক্ষিত আসন ২৫টি)।
কেএইচ





