"আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে" এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচীতে প্রায় চারশত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা যুববন্ধু এন আই আহমেদ সৈকত,উপদেষ্টা মোঃ মামুন ভূঁইয়া, সংগঠনের সভাপতি অলিউল ইসলাম রনি,সহ-সভাপতি মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার,মনিরুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব অভি,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মুন্না সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন, আর্তমানবতার ডাকে নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সদস্যরা সবসময় পাশে থাকে অসহায় মানুষের। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচী।আশাকরি এমন মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সোহেল/এমআর