অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর। প্রকাশিত হচ্ছে এসএসপি ও সমমানের পরীক্ষার ফলাফল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবারসকাল ১০টায় গণভবনে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।এসময় প্রধানমন্ত্রী কয়েকটি বিদ্যালয়ে ভিডিও কনফারেন্স করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

পরে সচিবালয়ে বেলা ১টায় সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার ফল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইলে এসএমএস করে ও ইন্টানেটে পাওয়া যাবে।

এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে ফল গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে। এজন্য খরচ হবে ২ টাকা ৩০ পয়সা।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456 2015) এছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল আসবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এআর