ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত হয়েছে। রোববার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্দোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহন করে।

১৮ ডিসেম্বর ১৯৭৩ সালে জাতিসংঘের সাধারণ সভার ২৮ তম অধিবেশনে আরবী ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক অন্যতম সংস্থা (ইউনেসকো) সেদিন টিকে স্বরণীয় করে রাখতে এর পর থেকে সেই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিন উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ নানা আয়োজন করে। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শহিনুর রহমান, প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর. রুহুল আমিন।

আলোচনা সভা শেষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিল্পী ও অভিনেতারা হামদ-নাত, আরবী গান, দেশাত্ববোধক গানসহ আরবী ভাষার সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপস্থানপা পরিবেশন করে।

হিমেল/জারিফ