ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতি হিসেবে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন নিয়োগ পেয়েছেন।

তার আগে এ পদে দায়ীত্ব পালন করেন প্রফেসর ড. ত. ম. লোকমান হাকিম। আগামী তিন বছরের জন্য তিনি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার বেলা ১০টায় বিভাগের সভাপতির কার্যালয়ে দায়ীত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিভাগের সফলতা ও উন্নয়ন ধরে রাখতে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।’

এমএ