নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবসে পালিত পালিত রোকেয়া দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম রোকেয়া হলে মিলাদ মাহফিলের আয়োজন করে হল কর্তৃপক্ষ।
কিন্তু মিলাদ মাহফিলের ব্যানারে বেগম রোকেয়ার পরিবর্তে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ছবি ব্যবহার করা হয়। সবার দৃষ্টি এড়িয়ে যায় বিষয়টি। এমনকি মিলাদে অংশ নেয়া হল কারোই বিষয়টি দৃষ্টিগোচর হয়নি। পরে বেগম রোকায়া হলের ছাত্রী ইসরাত জাহান শাপলা বিষয়টি লক্ষ্য করেন।
শনিবার রাতে বাকৃবির সৌরভ দাস ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় সবাই ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। ভুল বুঝতে পেরে পরে আমরা ব্যানার পরিবর্তন করেছি।
নাজিব





