ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকার সাক্ষাৎকারের সময়-সূচি প্রকাশত হয়েছে।

অ্যাকাডেমিক শাখা সূত্রে জানা যায়, মেধাতালিকার ভর্তি শেষে বিভিন্ন বিভাগে ৬৫৬ টি আসন ফাঁকা রয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকার প্রার্থীদের ভাইভা নেওয়া হবে। কোন কোন বিভাগে ১৫ ডিসেম্বর থেকে ভাইভা।

ইতোমধ্যে মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১২ ডিসেম্বর এর মধ্যে বিভাগ পরিবর্তের কাজ সম্পন্ন করতে হবে বলে জানা যায়।

একাডেমিক শাখা সূত্রে জানা যায়, মেধাতালিকার ভর্তি শেষে ‘এ’ ইউনিটে ২৩ টি, ‘বি’ ইউনিটে ২০৮ টি, ‘সি’ ইউনিটে ১০৩ টি, ‘ডি’ ইউনিটে ৭৫ টি, ‘ই’ ইউনিটে ৫৭ টি, ‘এফ’ ইউনিটে ৪৭ টি, ‘জি’ ইউনিটে ৮০ টি এবং ‘এইচ’ ইউনিটে ৬৩ টি আসন ফাঁকা আছে। ফাঁকা আসন সমূহে আগামী ১৩ তারিখ থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়কারীর অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।

এসএইচ