অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। উপাচার্যের আশ্বাসে শনিবার তিনি অনশন ভাঙেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে দুই সপ্তাহ ধরে অনশন করছিলেন তিনি।
দীর্ঘ ২৭ বছরের অচলায়তন ভাঙতে একাই অনশনে নামেন এই শিক্ষার্থী। ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তনে অনশন শুরু করেন ওয়ালিদ আশরাফ।
পরে সোমবার ভোর থেকে তার সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী। বিভিন্ন ধরণের ফেস্টুন নিয়ে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছিলেন ওয়ালিদ।
জেড





