রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
বিকাল পৌনে তিনটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গুলশান জোন পুলিশের উপ-কমিশনার লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইম নিউজবিডিকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও তিনি দাবি করেন।
[b]ঢাকা, জেইউ, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]