ঢাকা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক শ্রেণির স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৮ জুন রবিবার হবে।
পরীক্ষার সময় ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়লে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষা স্থগিত হয়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]