কোটা সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শিক্ষার্থীরা। বেলা ১১টায় তারা প্রধান ফটক সংগলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের পাশেই অবস্থান করছে পুলিশ। আন্দোলনকারীরা হুশিয়ারী উচ্চারণ করে বলছে, পুলিশ হামলা করলে পরিস্থিাত বেশামাল হবে। প্রশাসন আমাদের যৌক্তিক দাবি আদায়ে সহযোগিতা না করে পুলিশ দিয়ে হামলা করালে ক্যাম্পাস প্রশাসনকে পদত্যগ করতে বাধ্য করা হবে।

দুই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সুফিয়া হলের ছাত্রীর পা কেটে দেয়ার বিচার দাবি এবং কোটা সংস্কারের বিষয়ে সরকারের স্পষ্ট পদক্ষেপসহ বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

একই সাথে দেশ ব্যাপী পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক কোটা সংস্কার প্রত্যাশি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবি জানা হচ্ছে মিছিল থেকে।

হিমেল/জেড