নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের নিরাপত্তায় বাসভবনের চারপাশে সীমানা প্রাচীরের কাঁটাতারর বিদ্যুতায়িত করা হচ্ছে। এ জন্য গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর হতে সর্তকতামূলক একটি নোটিশ জারি করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, উপাচার্য মহোদয় তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার অংশ হিসেবে সীমানা প্রাচীরের ওপরে লাগানো কাঁটাতার বিদ্যুতায়িত করা হবে। কেউ যাতে ওই কাছে না যান সে জন্য সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চচাইলে উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির আলোকে বিভিন্ন সংস্থা থেকে আমাকে অনেক আগে থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নিইনি। ইতিমধ্যে বাসভবনের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকার একাধিক ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ভয় দেখানোর জন্য লো-ভোল্টেজের বিদ্যুৎ সীমানা প্রাচীরের ওপরে লাগানো কাঁটাতারে দেওয়া বিষয়ে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
উপাচার্য অহিদুজ্জামান আরও বলেন, এখনো কাঁটাতার বিদ্যুতায়িত করা হয়নি। বিদ্যুতায়িত করার আগে তারের পাশে সর্তকতামূলক সাইনবোর্ডও টাঙানা হয়েছে।
এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মহল জানান, এই ধরনের অদ্ভুত সিদ্ধান্ত এর আগে কোন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কিনা জানা নেই।এতে সব সময় দূর্ঘটনা ঘটতে পারে।
সোহেল/জারিফ





