বরিশালের ব্রজমোহন কলেজে ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর মধ্যে সংঘর্ষ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিকী অভিযোগ করেছেন, ছাত্রমৈত্রী ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জন্য হামলা চালিয়ে বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি অন্তর চক্রবর্তীসহ দু'জনকে আহত করেছে।
ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ছাত্র ইউনিয়ন নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় বিএম কলেজে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রমৈত্রীকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় অন্তর চক্রবর্তী, মনিরুল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর আলম ও এবি সিদ্দিকীসহ ৫-৬ জন কর্মী আহত হয়েছেন।
ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি শামিল শাহরুখ তমাল জানান, ছাত্র ইউনিয়ন ফেসবুকে এবং তাদের মিছিলের স্লোগানে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা ও সংগঠনকে কটূক্তি করে আসছিল। ছাত্রমৈত্রীর বিএম কলেজ শাখার নেতারা এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সংগঠনকর্মী ইমরান নূর নয়নের রুম ভাঙচুর করেছে ছাত্র ইউনিয়নকর্মীরা।
এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করা হলে ছাত্র ইউনিয়ন বহিরাগতদের নিয়ে হামলা চালায়। হামলায় ছাত্রমৈত্রীকর্মী জয় চক্রবর্তী ও নিয়াজ ফয়সালসহ তাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল হক জানান, ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। এ জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
ব্রজমোহন কলেজে সংঘর্ষে আহত ১০
বরিশালের ব্রজমোহন কলেজে ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর মধ্যে সংঘর্ষ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে





