রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হলের বিটিভি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্ক পাঠশালার সভাপতি আবু ছালেহের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হল উপাধ্যক্ষ প্রফেসর ড. এম আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিতর্ক পাঠশালার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আমিন খন্দকার, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিকুল ইসলাম শিমুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিতর্ক পাঠশালার সিনিয়র সদস্য আখতারুজ্জামন রনি, আল আমিন, সামাদ রানামহ আরো অনেকে।
ইআর





