বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের কড়িডরে বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে বলে জানা যায়। কর্মসূচি থেকে শিক্ষকদের নেজ্য দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এমএম





