নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) হাল্ট প্রাইজ ২০১৮ এর ফটো এক্সিবিশন অনুষ্ঠিত হয় আজ রোববার (২ডিসেম্বর)  লাইব্রেরি ভবন এর ২য় তলায়।

ফটো এক্সিবিশনে উপস্থিত ছিলেন নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম ফারুক উদ্দিন, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর পরিচালক ড.আবদুল্লাহ-আল মামুন, ইংরেজি বিভাগ এর সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, হাল্ট প্রাইজ নোবিপ্রবি এর কনভেনর শামীমা ইয়াসমিনসহ মেন্টর জনাব উম্মে হাবীবা, রাজেশ কুমার দাস, ইমদাদুল হক, এবং আব্দুল করিম।

উল্লেখ্য হাল্ট প্রাইজ জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভ এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজন যা বিশ্বের ১০০টির ও অধিক দেশে আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা। যে খানে প্রথম বারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রাজিয়া সুলতানা জান্নাত/এসএম