রাজধানীর কারওয়ান বাজারস্থ নর্দান বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠাতের বহিরাগত কর্মীদের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ২০ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ভবনের নিচে এই ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির আভ্যন্তরীন বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় জুম্মার নামাজের আগ মুহুর্তে ডেভেলপার কোম্পানির ‘ইডিবির’ লোকজন এসে পুণরায় ইউনিভার্সিটিতে হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বহিরাগত ১০ জনকে আটক করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভবনের মালিকানা নিয়ে জটিলতার সূত্র ধরে ডেভেলপার কোম্পানী ইডিবির ভাড়াটে সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর করে। তারা পুরো বিশ্ববিদ্যালয়ে তান্ডব চালায়। শিক্ষার্থীদের বাধা দিলে তাদের মারধর করে রক্তাক্ত করে।
আহতরা শিক্ষার্থীরা হলেন- ইউনিভার্সিটির ছাত্রলীগ সভাপতি কাজী সাইফুল ইসলাম পলাশ (২২), রিয়াজউদ্দিন আদনান (২৩), লাল মাহমুদ শিকদার (২২), সাকিব (২২)। তাৎক্ষণিক ভাবে ৪ জনের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।
[b]ঢাকা, ৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
নর্দান ইউনিভার্সিটিতে সংঘর্ষে আহত ২০, আটক ১০
রাজধানীর কারওয়ান বাজারস্থ নর্দান বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠাতের বহিরাগত কর্মীদের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ২০ শিক্ষার্থী





