তিন দফা দাবি পূরণ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটক’সহ দু’টি ফটকের তালা ভেঙে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন তারা। তবে ঘেরাও কার্যক্রমে সাড়া না পেয়ে তারা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দ্বিতীয় ফটকের তালাও ভাঙেন শিক্ষার্থীরা। এ সময় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অধিভুক্ত ৭ কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ।
এমবি





