নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করে তারা।
ধর্মঘটের ফলে সদরঘাট ও দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
যেকোন ধরনের অপ্রিতীকর ঘটনা এড়াতে মূল ফটকের পাশেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ধর্মঘটের কারণে সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
এম এ





