শিক্ষা জাতির মেরুদন্ড । শিক্ষাকে বিকোশিত করার জন্যে ১৯৯৫ রাজধানীতে প্রতিষ্ঠিত হয় ''দ্যা স্কলারস ফোরাম''। এই প্রতিষ্ঠান শিক্ষাবৃত্তির পাশাপাশি সামাজিক উন্নয়নে অংশ গ্রহন করে থাকে।

প্রতি বছরের ন্যায় এবারো রাজধানীর অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "দ্যা স্কলারস ফোরাম" এর ২০১৬ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দুটি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে। উল্লেখ্য যে, দ্যা স্কলারস ফোরাম ১৯৯৫ সাল থেকে মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল সেন্ট্রাল গভঃ স্কুল, মতিঝিল মডেল স্কুলসহ ঢাকা শহরের স্কুলগুলোর মেধাবী ছাত্রদের মাঝে বৃত্তি পরীক্ষা নিয়ে আসছে।

বৃত্তি প্রকল্প ছাড়াও এ প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকা ইতিমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সূধীমহলে যথেষ্ঠ সমাদৃত হয়েছে। সমাজ সচেতন শিক্ষানুরাগী মহলের সহযোগীতায় “দ্যা স্কলারস ফোরাম ” বৃত্তি, স্বাস্থ্য, ক্রীড়া, দরিদ্র তহবিল, কম্পিউটার শিক্ষা, ভাষা শিক্ষা ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরীক্ষা পরিদর্শন করেন স্কলারস ফোরামের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, পরিচালক মু. শরিফুল ইসলাম সহ সাবেক পরিচালকবৃন্দদ্যা।

মাহমুদ