চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের রুম ভাগাভাগিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে।
শাহজালাল ও শাহ আমানত হলের মাঝখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু গ্রুপ ও সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বি সুজনের গ্রুপের মধ্যে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের মাঝখানে এ উত্তেনা সৃষ্টি হয়।
শাহজালাল হলে অবস্থান করছেন সভাপতি গ্রুপের কর্মীরা। এদিকে শাহ আমানতে অবস্থান করছেন সাধারণ সম্পাদক এসএম ফজলে রাব্বি গ্রুপের কর্মীরা।
হাটহাজারী মডেল থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলের মাঝখানে বৈঠকে বসেছেন। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের রুম ভাগাভাগিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে চবি ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বি সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৬ নেতাকর্মী আহত হন।
কেএইচ





