সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক জোবায়ের হোসেন রাজনের সম্মানিতা মাতা'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (০৯ অক্টোবর) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, “সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদকের সম্মানিতা মাতা সামসুন্নাহার (৬০) আজ ৯ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে বাড়ীর ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত হওয়ার পর চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই বেদনাদায়ক ইন্তেকালে আমাদের হৃদয় মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তাঁকে হারিয়ে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো। ছাত্রশিবিরের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও উৎসাহ আমাদের অনুপ্রাণিত করত। তাঁর ইন্তেকালে আজ ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল নেক আমলকে কবুল করুন।”

“আমরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি 

এমবি