নানা রংবেরং আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

দিনটি উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে টিএসসিসিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. রহমান হাবিব¡। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। স্মারক বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী।

২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫টি প্রদীপ জ্বালিয়ে সভার কাজ শুরু করা হয়। আলোচনাসভা শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতি চারণ অনুষ্ঠান এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ বছর পূর্তি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে “সম্প্রীতি” নামে স্মরণিকা প্রকাশ করে বাংলা বিভাগ।

২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী মিজানুর রহমানকে বিশেষ সনদ প্রদান করা হয় অনুষ্ঠান থেকে।

এসএইচ