ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘এইচ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলাফল এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)থেকে জানা যাবে।
এখন পর্যন্ত কোন ইউনিটের সক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরে সাক্ষাৎকারের তারিখ জানান হবে।
আজ মঙ্গলবার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভূক্ত ‘ডি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামী কাল ব্যাবসা প্রশাসন অনুষদ ভূক্ত ‘এফ’ ও ‘জি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এআই





