খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
সুমি নগরীর ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা এলাকার ইউনুচ আলীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আফসানা আফরিন সুমি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তার আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি কেউ।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এমবি





