জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে সকাল সাড়ে ৭টায় সরস্বতী পূজা উদযাপন শুরু হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শিক্ষার্থীরা পূজা পালন করতে থাকে।
এসময় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম এ মতিন প্রধান অতিথি হিসেবে পূজা মন্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি প্রো-ভিসি প্রফেসর ড. আফসার আহমদ উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে প্রফেসর এম এ মতিন বলেন,এ পূজা ভ্রাতৃত্ব,সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
প্রফেসর আফসার আহমদ বলেন,সরস্বতী পূজা সার্বজনীন মিলনমেলার অন্যতম একটি ধর্মানুষ্ঠান।
পরে হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যা দেবীর কাছে শিক্ষার আকুলতা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
দুপুর ১২টায় উপস্থিতিদের মাঝে প্রসাদ বিতরণ করে কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদ।
কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এ পূজা ছাড়াও বিভিন্ন বিভাগ ও হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্ত মঞ্চে পবিত্র বেদ ও গীতা পাঠ এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হবে বল। একই স্থানে সন্ধ্যা সাড়ে ৫টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
জাবিতে সরস্বতী পূজা উদযাপন