খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রশিবির সভাপতিসহ ৫৬ জনকে আটক করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কেএমপির ৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে কুয়েট ছাত্রশিবির সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৫৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বাকিরা বিভিন্ন মামলার পলাতক এবং নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন আসামি।

তবে কুয়েট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাব্বির হোসেন জানান, জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। রোববার বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমকে আটকের পর বেদম প্রহার করে পুলিশে সোপর্দ করে।

কেএইচ