নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাবর্তন ২১ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
তবে সমাবর্তন সংশ্লিষ্ট অন্যান্য সব অনুষ্ঠান ও কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্র্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭শ’ ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছে সমাবর্তন আয়োজক কমিটি। সমাবর্তন সফল করার জন্য সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





