৩৩তম বিসিএস'র ক্যাডার বঞ্চিত সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন ও শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা।
শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসুচি শুরু করে ক্যাডার বঞ্চিতরা। কর্মসূচী চলবে বিকেল পর্যন্ত।
৩৪তম বিসিএসে বৈষম্য ও ৩৩তম বিসিএসের সঙ্গে তুলনা করে সমন্বয়কারী নূর ইসলাম নূর বলেন, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য ১৫ হাজার ৯৯১ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, ওই সময় প্রায় ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৮ হাজার ৭৬৩ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে পিএসসি সুপারিশ করেছে। অর্থাৎ ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদ দেওয়া হয়েছে। আর ৭৫ শতাংশ কৃতকার্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে।
অবস্থান কর্মসূচী থেকে জানান হয়, রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং পিএসসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া সমন্বিতভাবে হাইকোর্টে দ্বিতীয় রিটের জন্য পিএসসিতে আবেদনপত্র জমা দেওয়া হবে।
চলতি সপ্তাহে পিএসসির সামনে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্তও নিয়েছেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা। পরবর্তীতে পিএসসি কোনো সিদ্ধান্তে না পৌঁছালে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানান সমন্বয়ক নূর ইসলাম নূর।
এআই





