রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনলজি (বিএইউইটি)- কাদিরাবাদ এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার রুয়েটের কনফারেন্স রুমে উভয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও উর্ধতন কর্মকতাদের মধ্যে পারস্পরিক আলোচনা শেষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময়ে রুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শহীদুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ আব্দুল আলিমসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।
অপরদিকে বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনলজি (বিএইউইটি) কাদিরাবাদ-এর পক্ষে উপস্থিত ছিলেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ এইচ এম শহিদুল্লাহ, ট্রেজারার লেঃ কর্নেল (অবঃ) জি. এম. আজিজুর রহমান ও সিনিয়র ইন্সট্রাক্টর লেঃ কর্নেল মোঃ জিয়াউল হক।
সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে রুয়েট ভিসি প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ আলম বলেন, নব প্রতিষ্ঠিত বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনলজি (বিএইউইটি)- কাদিরাবাদ এর শিক্ষা ক্যারিকুলাম ও গবেষণার মানোন্নয়নে রুয়েট সর্বপ্রকার সহায়তা প্রদান করে যাবে।
এমকে





