এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারাদেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ড,১টি মাদ্রাসা ও ১টি কারিগরি বোর্ডে ৪৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সারাদেশে অনুপস্থিত ছিল ১০৩২৪ জন পরীক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ঢাকা বোর্ডে ২জন,রাজশাহীতে ১জন,কুমিল্লার ২জন, যশোরে ৩জন,বরিশালে ৩জন,দিনাজপুরে ৩জন,মাদ্রাসা বোর্ডের ৪জন এবং কারিগরি বোর্ডের ২৭ জন।
এছাড়া অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ঢাকা শিক্ষাবোর্ডের ২০০২ জন,রাজশাহীর ১১৩৯ জন,কুমিল্লার ১০৬৫ জন,যশোরের ১১৭০ জন,চট্টগ্রামের ৬৮৩ জন,সিলেটে ৫৭৫ জন, বরিশালের ৪৪০ জন,দিনাজপুর বোর্ডের ৭৪৫ জন,মাদ্রাসা বোর্ডে ১২৫৭ এবং কারিগরি শিক্ষাবোর্ডের ১২৪৮ জন।
বৃহস্পতিবার এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড,১টি মাদ্রাসা ও ১টি কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]