ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সোহেল এবং সাধারণ সম্পাদক পদে হাসান নির্বাচিত হয়েছে।

রোববার ক্যাম্পাসের মমতাজ ভবনে সকাল ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ নওয়াব আলী এ ফলাফল ঘোষণা করেন। ৩৪৪ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সোহেল-হাসান পরিষদের মোহাম্মদ সোহেল ২৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ,টি,এম, এমদাদুল আলম পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে সোহেল-হাসান পরিষদের মোঃ আহসানুল হক (হাসান) ২৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল খালেক পেয়েছেন ২ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম হোসেন পেয়েছেন ১ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৩ টি।

এদিকে ৭ মে প্রার্থীতা প্রত্যাহারের দিনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন ও মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে মোঃ হারুন-উর রশিদ, কোষাধ্যক পদে তারেক মাহমুদ হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছাঃ শামীমা আক্তার, নির্বাহী সদস্য পদে যথাক্রমে মোঃ সোরওয়ার্দী হোসেন, ডাক্তার মোঃ পারভেজ হাসান, মোঃ আব্দুল মোত্তালেব, মোঃ গোলাম মাহফুজ মনজু, মোহাম্মদ আলী জিন্নাহ ও মোঃ বাবুল হোসেন।

৭ মে নির্বাচন কমিশনার মোঃ নওয়াব আলী তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার (উপ-উপাচার্য অফিস) মোঃ আব্দুল হান্নান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ গোলাম মওলা, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার (গ্রন্থাগার অফিস) মোঃ আবু জাফর।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ নওয়াব আলী।

এমকে