বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. মোবারক হোসাইন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ভারতের রাজস্থানের শ্রী জে জে টি বিশ্ববিদ্যালয় থেকে গত ২০ শে এপ্রিল তার পিএইচডি ডিগ্রি অনুমোদন করে। তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম: “ব্যবস্থাপনায় নেতৃত্বের কৌশল: ইসলামী ও প্রথাগত দৃষ্টিভঙ্গির মধ্যে তুলনামূলক সমীক্ষা(Leadership Process in Management: A Comparative Study Between Islamic and Conventional Perspective)"
মোবারক হোসেন কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার বালিনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে মো. মোসলেহ উদ্দিন আহম্মেদ ও খোদেজা বেগমের ঘর আলো পৃথিবির মুখ দেখেনে তিনি। তিনি পিতা-মাতার চতুর্থ পুত্র।
মোবারক ব্রাক্ষণপাড়ার বালিনা মাদ্রাসা থেকে দাখিল এবং মুরাদনগর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি শেষ করেন। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কৃতিত্বের সাথে বিবিএ স্নাতক (সম্মান) ডিগ্রি শেষ করে এমবিএ ডিগ্রি লাভ করেন নর্দান বিশ্ববিদ্যালয় থেকে । দেশ-বিদেশের বিভিন্ন গবেষনামূলক জার্নালে তার ৫টি প্রবন্ধ প্রকাশিত হয়।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন এবং প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সবার দোয়া কামনা করেন।
অন্যদিকে এই অনন্য অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাতসহ সেক্রেটারীয়েট সদস্য বৃন্দ।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় শিবির সভাপতি বলেন, সিমাহীন ব্যস্ততা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিবির সেক্রেটারীর এই অর্জন ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণা। ছাত্রশিবির জাতিকে যোগ্য নাগরিক উপহার দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেক্রেটারি জেনারেলের এই ডিগ্রি অর্জন তার একটি নজির।
তিনি তার সর্বোচ্চ সফলতা কামনা করেন।





