বিদ্যুতের অপচয় রোধ করতে উদ্দোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অ্যাকাডেমিক, প্রসাশনিক এবং আবাসিক দফতর সমূহে বিদ্যুতের অপচয় রোধে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে।

বুধবার ইবি ভিসির কর্যালয় থেকে জারিকৃত এবং ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুরোধ জানানো হয়।

গত কাল (মঙ্গলবার) ইবিতে বিদ্যুত অপচয় নিয়ে সংবাদ প্রকাশ হলে এই বিষয়ে ইবি প্রশাসনের নজড়ে আসে। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অ্যাকাডেমিক,প্রশাসনিক ও ছাত্র-ছাত্রীদের আবাসিক হলসহ বিভিন্ন ভবন ও স্থাপনায় ক্লাস/পরীক্ষা/অফিসিয়াল কর্যক্রম চলাকালীন সময়ের পরেও এসি, বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, হিটার চলতে থাকে। ফলে অস্বাভাবিকভাবে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং বিদ্যুত খাতে খরচ লাগামহীনভাবে বেড়েই চলছে।

প্রজ্ঞাপনে আরো বলাহয়, এ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ-বাহিত ব্যাপক বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ব্যাহত হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে অধিকাংশ ক্ষেত্রে দৃশ্যমান সফল্য অর্জিত হলেও বিদ্যুত খাতে অপচয় অনিয়ন্ত্রিত রয়েছে। এ খাতে অপচয় রোধ করা জরুরি। সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, প্রশাসনিক ভবন, আবাসিক হল, শিক্ষকদের আবাসিক ভবন, পরীক্ষার হল, শ্রেণীকক্ষ, অফিসসহ বিভিন্ন স্থাপনায় বিদ্যুত ব্যবহারে সতর্ক-সাশ্রয়ী হবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসাকারী বলেন, ‘আমরা মনে করি, বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়া শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযোজ্য নয়। বরং জাতীয়ভাবে একজন সচেতন নাগড়িকের এবং রাষ্ট্রের সকল সেক্টরে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরী।’

বিদ্যুত অপচয়ের বিষয়ে সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানান ড. আসকারী।

সাইফুল্লাহ/এমবি