ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নরুর হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার (১৫ জুন) মধ্যরাতে মোবাইল ফোনে মেসেজ দিয়ে এই হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) শাহবাগ থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন নুরুল হক নুর।

মেসেজ দিয়ে হুমকি দেয়া হয়েছে বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন ভিপি নুর। সেখানে তিনি মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেন।

তার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন নেতাকে হুমকি দেয়া হয়েছে বলেও জানান ভিপি নুর।

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, এ পর্যন্ত আমরা বিভিন্ন সময়েই হামলার শিকার হয়েছি আর সেগুলো ক্ষমতশীন দলের নেতারাই করেছে। আমার মনে হয় এতদিন আমরা ছাত্র সংগঠন ছিলাম এখন রাজনৈতিক দলে পরিণত হচ্ছি।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায়ই বলছি বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোটারবিহীন অবৈধ সরকার ফলে আমাদের আন্দোলন সংগ্রাম তাদের বিরদ্ধেই। হয়তবা এর পরিপ্রেক্ষিতেই ক্ষমতাসীন দলেই নেতাকর্মীরাই এই ধরনের হুমকি ধামকি দিতে পারে।

এমবি