জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষার ফল আজ (সোমবার) প্রকাশিত হয়েছে।

এবছর ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৯৫০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ৯৫০ জন (বাণিজ্য- ৭৯২ ও অনান্য ১৫৮ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে (jnu.ac.bd বা result.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮২৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

তোফাজ্জল/এসএম