ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটিতে প্রফেসর ড. তোজাম্মেল হোসেন সভাপতি হিসেবে ও প্রফেসর মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

আগামী এক বছরের জন্য তারা এ পদে দায়িত্ব পালন করবেন। প্যানেল আকারে শুধুমাত্র একটি মনোনয়ন পত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মালেক, প্রফেসর ড. মনজুরুল হক, প্রফেসর ড. মো. আকরাম হোসেন মজুমদার, প্রফেসর ড. নুরুন্নাহার, প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, যুগ্ম-সম্পাদক ড. মো. জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. রেজাউল

করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক সম্পাদক মো. শাহিনুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মাকসুদা আক্তার, কোষাধ্যক্ষ ড. মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ড. মো. ফকরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. আশেক রায়হান মাহমুদ, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক ড. এ কে

এম নুরুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মো. মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. শহিদুল ইসলাম নূরী ও প্রফেসর ড. মো. নজিবুল হক।

এমবিএইচ