বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কমিটির গঠনপ্রক্রিয়া, সদস্যসংখ্যা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত ৩০ জুন মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ-সংক্রান্ত কমিটির কার্যক্রম আরও গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭ জুনের সপ্তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়ানো এবং জনসম্পৃক্ততার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটির কার্যক্রম আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এস