ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলা কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। পাবনা জেলা কল্যাণের পক্ষ থেকে তাকে পাবনার ঐতিহ্যবাহী চাচকিয়া লুঙ্গি উপহার দেওয়া হয়।

বিদায় বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন। উপস্থাপনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোঃ শামিম হোসেন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তাবাস্মুম বিনতে সাহারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী ক্যাম্পাসে না থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে নাই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলার বিশিষ্ট শিক্ষাবীদ, সমাজ সেবক, মাহাতাব উদ্দিন রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ (অবঃ) মাহতাব উদ্দিন বিশ্বাস।

এসময় অন্যান্যদের মধ্যে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম মাওলা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যপক মোঃ রফিকুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা, সহকারী প্রক্টর এম. এম. নাসিমুজ্জামানসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আবু হেনা মস্তফা কামাল, মঞ্জুর হাসান, মাহমুদুল হাসান, মামুন, সাইদুল ইসলাম, জাকিরুল ইসলাম, কৌশিক রাহাতসহ অনেকেই।

প্রফেসর ড. সেলিম তোহা বলেন, ‘জেলা হিসেবে পাবনার অনেক ঐতিহ্য রয়েছে। শিক্ষা,সংস্কৃতি, খেলাদুলায় পাবনার অনেক সাফল্য আমরা দেখেছি। পাবনার তাঁত শিল্প দেশের সর্বত্র সুনামের সাথে চাহিদা মিটিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

হিমেল/জারিফ