ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনলাইন পণ্য উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রফেসর সাইফুল ইসলামের তত্বাবধায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা শেষে আজ শনিবার শিক্ষার্থীরা তাদের নতুন নতুন অনলাইন পণ্যের আইডিয়া উপস্থাপন করেন। এর আগে দুই দিন শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনে শিক্ষার্থীরা নতুন পণ্যের আইডিয়া উদ্ভাবন, উন্মুক্ত আলোচনা,ও পন্য উপাস্থপনায় অংশ নেয়।

জানা যায়, কর্মশালার প্রথম দুই দিন গত ১ও ২ আগষ্ট নতুন নতুন অনলাইন পন্যের আইডিয়া উদ্ভাবনের উপর ৮ম সেমিষ্টারের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের নতুন নতুন পণ্যের আইডিয়া উদ্ভাবনের জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়। এই সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন নতুন নতুন গেম, ফসলের রোগ নির্নয়কারী মোবাইল সফ্টওয়্যার, অনলাইন ফ্যাশন ডিজাইন, কিউয়ার কোড কলিং, ফুড এড্যালট্রেশন ডিটেকটর, কুইক সেনসাস সহ বিভিন্ন নতুন নতুন পন্যের আইডিয়া উপাস্থাপন করেন।

এসময় কর্মশালার তত্বাবধায়ক প্রফেসর সাইফুল ইসলাম শিক্ষার্থীদেরকে তাদের পন্য সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়া কর্মশালায় উপস্থিত সকল শিক্ষার্থীও উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

এর আগেও প্রফেসর সাইফুল ইসলাম শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্ভাবনী কর্মশালার আয়োজন করেন।

এবিষয়ে প্রফেসর সাইফুল ইসলাম বলেন-“আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে বর্তমান সময় উপযোগী করে গড়ে তোলার। তারা আজ যে সকল পন্যের আইডিয়া দিয়েছে সেগুলো সম্পূর্ণ ইউনিক ও আকর্ষনীয়। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।

এসএইচ