ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদেও একাংশ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে “ভিসিকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র” শিরোনামে দৈনিক কুষ্টিয়ার খবর (আঞ্চলিক) পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এ মানব বন্ধন কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ সোহেল, উপরেজিস্ট্রার আয়াত আলী, চন্দন কুমার, আলমগীর হোসেন খান, পরিবহন অফিসের উপরেজিস্ট্রার হারুণ-অর-রশিদ, প্রো-ভিসির ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান, নওয়াব আলী, গিয়াস উদ্দীন, উকিল উদ্দিন, আব্দুস সালাম, আশরাফুল ইসলাম, আতিয়ার রহমান, সহ প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এসএইচ