ইসলামী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কোরিয়ার চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রোবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এ স্মারকে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নিলুফা আখতার বানুসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল সায়েন্সেস বিভাগ এবং ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স-এর মধ্যে বায়োটেকনোলজি এবং বায়োমেডিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বিত গবেষণা পরিচালনা, গবেষণা এবং শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়, প্রয়োজনীয় ল্যাব সুবিধা প্রদানসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্র উন্মোচিত হলো।

হিমেল/জারিফ