জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সিমেস্টারের ক্লাস শুরু হবে ২০১৫ সালের ৫ জানুয়ারি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ২৩ নভেম্বর শুরু হবে এবং ১ জানুয়ারি, ২০১৫ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। এ সকল প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ৫ জানুয়ারি ক্লাস শুরু করা হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
কেএইচ





