দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, উগ্রবাদী কিছু সংগঠন কমলমতি শিক্ষার্থীদের ধর্মের ভুল ব্যাখ্যায় পথভ্রষ্ট করছে। ধর্মের ভুল ব্যাখ্যায় পথভ্রষ্ট না হয়ে সচেতনতার সাথে দেশকে রক্ষা করার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে এই উগ্রবাদী সন্ত্রাসীদের মোকাবেলা করার আহব্বান জানান।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। যে ধর্মে জীব হত্যা মহা পাপ সেখানে মানুষ হত্যা করে কিভাবে জান্নাতে যাওয়া সম্ভব।
তরুণ শিক্ষার্থীদের উদ্যেশ্যে করে বক্তাগণ বলেন, আজকের দিনের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই দেশের নেতৃত্ব দিবে। নতুন আরেকটি বাংলাদেশের স্বপ্ন দেখবে।
শিক্ষার্থীদের উদ্যোশে আরো বলেন, তরুণ শিক্ষার্থীদের ইসলামের ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। কোন ধর্মেই মানুষ হত্যা উল্লেখ নেই। এমনকি ইসলাম ধর্মেও না। অথচ ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যার নামে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এসব অপকর্ম থেকে বিরত ও সচেতন থাকতে সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান করা হয়।
জঙ্গি হামলার প্রতিবাদ সমাবেশে প্রস্তুটি কমিটির সদস্য-সচিব ও ছাত্র উপদেষ্টা মো.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভিসি ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী মহানগীরর পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আজম, বিশ^বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক আলী আহসান, ডা.মাসিউল আলম, আনিসুর রহমান, শিক্ষার্থী তানভীর আহমেদ অভি ও নুসরাত জাহান প্রমুখ।
প্রতিবাদী মানববন্ধনে যোগ দিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন, অফিসার কর্মকর্তা-কর্মচারী সংগঠন ও ছাত্র সংগঠন অংশগ্রহন করে। বিশ^বিদ্যালয় পরিবারের সবার উপস্থিতিতে পুরো সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়।
এমবি





